রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৬
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

শিবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু,হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন নিহতের স্বজনরা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৬, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ
  • ২৩০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শিবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু,হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন নিহতের স্বজনরা

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নারীর নাম মারজিনা পারভিন রিনি (৩২)। তিনি শিবপুর বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

রিনির ভাই দোলন খান জানায়, বিকেল ৪টার দিকে মাথাব্যথা সমস্যায় রিনিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর তার প্রেশার কম পাওয়া যায়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে রিনি শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। তখন দ্রুত তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালান স্বজনরা। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছেন, ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন। আসলে কী হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell