রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৬
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

শিবপুরে স্ত্রী স্বামীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২২, ২০২২, ৭:১৩ অপরাহ্ণ
  • ৩৬৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নরসিংদীর শিবপুরে স্ত্রীর হাতে মোফাজ্জল প্রধান (৩৮) নামে এক ব্যক্তি খুন হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পরদিন শুক্রবার ( ২২ জুলাই) সকালে অভিযুক্ত স্ত্রী নিজেই থানায় আত্মসমর্পণ করেন।

 

পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মোফাজ্জল খড়িয়া গ্রামের মৃত ওয়াজ উদ্দিন প্রধানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ২০ বছর পূর্বে মোফাজ্জল প্রধানের সঙ্গে একই গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে জুনু বেগমের (২২) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সংসারে মাহিন প্রধান (১৭) নামে এক ছেলে সন্তান রয়েছে। মোফাজ্জল নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

বৃহস্পতিবার রাতে মোফাজ্জলের সঙ্গে স্ত্রী জুনুর টাকা নিয়ে বাগবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে মোফাজ্জল উত্তেজিত হয়ে স্ত্রীর দিকে শাবল নিয়ে তেড়ে আসেন। ওই সময় জুনু শাবল ছিনিয়ে নিয়ে মোফাজ্জলকে পাল্টা আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সারারাত স্বামীর লাশের পাশে থেকে সকালে শিবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন জুনু।

সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেল ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell