বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪০
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

শিশু সন্তান রুমের ভেতর থেকে ছিটকিনি আটকে যায়,৯৯৯-এ কল শিশুকে উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩, ২০২৩, ৮:০১ অপরাহ্ণ
  • ২২৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শিশু সন্তান রুমের ভেতর থেকে ছিটকিনি আটকে যায়,৯৯৯-এ কল শিশুকে উদ্ধার

বাসার গৃহকর্মীর তিন বছর বয়সী শিশু সন্তান রুমের ভেতর থেকে ছিটকিনি আটকে দরজা বন্ধ করে দিয়ে খুলতে পারছে না। বাসার লোকজন অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারেননি।

শিশুটি রুমের ভেতর থেকে ভয়ে কন্নাকাটি করছে। এ অবস্থায় ৯৯৯-এ কল দেন গৃহকর্তা তুষার।

 

জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ ৯৯৯ নম্বরে ফোন কল পেয়ে দ্রুত ব্যবস্থা নিলে ওই শিশুকে উদ্ধার করে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় পটুয়াখালী সদরের শান্তিবাগ থেকে তুষার নামে একজন কলার উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

তিনি বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কন্সটেবল মো. আশরাফুল ইসলাম। তিনি তাৎক্ষণিক পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। কল পেয়ে ফায়ার ফাইটার মো. সজীব মিয়া উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আপডেট নিতে থাকেন।

এ সময় পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে। পটুয়াখালী ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া ফিরোজ আহমেদ জানান, শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে দেওয়া হয়। শিশুটি সুস্থ আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell