বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৪
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

শিশুদের বলাৎকারের অভিযোগে যুবককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১২, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
  • ১৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

শিশুদের বলাৎকারের অভিযোগে যুবককে গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ছাত্রসহ শিশুদের বলাৎকারের অভিযোগে নূর আলম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উজানচর ইউনিয়নের ময়ছের মাতুব্বর পাড়ার নতুন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নূর আলম উপজেলার উজানচর ইউনিয়নের ময়ছের মাতুব্বর পাড়ার নতুন গ্রামের ছোহরাব শেখ ওরফে ছরো ড্রাইভারের ছেলে।

এদিকে এ ঘটনায় সোমবার রাতে এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নূর আলমের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নূর আলম ওই শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার শয়নকক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। বলাৎকার শেষে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। এরপর শিশুটি বাড়িতে আসলে তাকে অস্বাভাবিক দেখে তার মা জিজ্ঞাসা করলে সে কাঁদতে কাঁদতে তার মাকে সব খুলে বলে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় অপর এক শিশু জানায় ৩-৪ দিন আগে একইভাবে নূর আলম তাকেও বলাৎকার করে এবং ৫০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন। শিশুদেরকে মেডিকেল টেস্টের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell