মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৯
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

শুক্রবার সকাল ৬টা থেকে সারা দেশে বাস-ট্রাক ধর্মঘটে

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২১, ১২:২৮ পূর্বাহ্ণ
  • ২৮৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। শুক্রবার সকাল ৬টা থেকে সারা দেশে বাস-ট্রাক ধর্মঘটে
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে বাস-ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। তাই শুক্রবার সকাল ৬টা থেকে সারা দেশে যেমন বাস বন্ধ থাকবে, তেমনি সারা দেশে বন্ধ থাকবে পণ্য পরিবহনও।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সমিতি এবং ফেডারেশনের ঊর্ধ্বতন ব্যক্তিরা। এছাড়া দুপুরের পর থেকে গুঞ্জন উঠলেও সরকারের পক্ষ থেকে এই ধর্মঘট প্রত্যাহারে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রস্তাব তাদের কাছে আসেনি বলেও জানিয়েছেন তারা। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, তেলের দামের সঙ্গে বাস ভাড়া বৃদ্ধি না করলে মালিকরা গাড়ি চালাবে না। কারণ এতে মালিকেরা ক্ষতিগ্রস্ত হবে। তেলের দাম বেড়েছে, তাই মালিকদের এখন ঘর থেকে টাকা দিতে হবে অবস্থা।
তাই কঠোর ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই (ধর্মঘট প্রত্যাহারের) বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি। তবে রোববার মিটিং হবে বলে শুনেছি। শুক্রবার ভোর ৬টা থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার। বিকেলে সমিতির নিজস্ব এক মিটিং থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। তোফাজ্জল হোসেন মজুমদার বলেন, ভোর ৬টা থেকে সারা দেশে ট্রাক ও কাভার্ডভ্যানে পণ্য পরিবহন বন্ধ থাকবে।
এটি অনির্দিষ্টকালের জন্য। যতক্ষণ না পর্যন্ত সমাধান আসে বা সরকার আমাদের দাবি দাওয়া মেনে না নেয়। মালিকদের সঙ্গে কোনো প্রকার কথা না বলে এভাবে হঠ্যাৎ করে তেলের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। এই মূল্য বৃদ্ধির ফলে শুধু আমরা পরিবহন মালিকরা নয়, সারা দেশের জনগনই ক্ষতিগ্রস্ত হবে। আর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন তাদের ঘোষণা দেওয়া ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে আর কোনো আলাদা সিদ্ধান্ত নেয়নি।
বৃহস্পতিবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ। তিনি জানান, তেলের দাম কমানো অথবা পরিবহনের ভাড়া বাড়ানোর দাবি সরকার না মানলে ধর্মঘট অব্যাহত থাকবে। তবে বাস-ট্রাকের কোনো মালিক যদি আর্থিক ক্ষতি মেনে নিয়ে গাড়ি চালাতে চান, তারা চালাতে পারবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell