সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৬
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

শেখ হাসিনার দেশত্যাগের পরে বর্তমান সরকারের সদিচ্ছার কারণে আজকে ত্বকী হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি না ওসমান পরিবারের খুনি-মাফিয়ারা দেশে আছেন না পালিয়েছেন-ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৯, ২০২৪, ২:২৫ পূর্বাহ্ণ
  • ১৮৩ ০৯ বার দেখা হয়েছে

শেখ হাসিনার দেশত্যাগের পরে বর্তমান সরকারের সদিচ্ছার কারণে আজকে ত্বকী হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি না ওসমান পরিবারের খুনি-মাফিয়ারা দেশে আছেন না পালিয়েছেন-ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, দেশের সব হত্যা, গুম, খুন, আয়নাঘরের দায় শেখ হাসিনার। ক্ষমতা নিরঙ্কুশ করার প্রয়োজনে দেশের বিভিন্ন সংস্থা ও দলের মাফিয়াদের দিয়ে ১৫ বছর তা করিয়েছেন। শেখ হাসিনা সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচার বন্ধ করে দলের গডফাদারদের রক্ষা করেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটে উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪০ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।

রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনার দেশত্যাগের পরে বর্তমান সরকারের সদিচ্ছার কারণে আবার আজকে ত্বকী হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি না ওসমান পরিবারের খুনি-মাফিয়ারা দেশে আছেন না পালিয়েছেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব তা বের করা। তাদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করা। তারা দেশ থেকে পালালে সে দায়ও সংস্থার।’

তিনি বলেন, ‘শামীম ওসমান হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলেও দুদক কখনো তার বিরুদ্ধে তদন্তও করেনি। অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সংবিধান লঙ্ঘন করে দেশের আইন প্রণেতা হলেও দুদক তা দেখে না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে দুদকের টনক নড়ে। গত ১৯ জুলাই শামীম ওসমান তার ছেলে, শ্যালক, বেয়াই, আত্মীয়-স্বজনসহ দু-তিনশ সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে প্রকাশ্যে ছাত্র-জনতার ওপর গুলি ছুড়লো। তাদের কেউ গ্রেফতার হলো না। তাদের অনুগত বাহিনীর অনেকেই বহাল তবিয়তে এখনো বিরাজ করছে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, সাংবাদিক হালিম আজাদ ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী (১৭)। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

পরে ওই বছরের ১৮ মার্চ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, জেলা যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙারু পারভেজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সালেহ রহমান সীমান্ত ও রিফাত বিন ওসমানসহ অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে সম্পূরক অভিযোগপত্র জমা দেন ত্বকীর বাবা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell