সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৭
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

শ্যালিকা হত্যার অভিযোগে দুলাভাই গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১২, ২০২২, ৭:০৮ অপরাহ্ণ
  • ১৭০ ০৯ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় চাচাতো শ্যালিকা খুশিকে (৯) হত্যার অভিযোগে দুলাভাই আব্দুল গণিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত আব্দুল গণিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আব্দুল গণি উপজেলার আশকর নগর গ্রামের এরশাদ আলীর ছেলে। নিহত শ্যালিকা হাফছা আক্তার খুশি একই গ্রামের বাবু মিয়ার মেয়ে এবং তৃতীয় শ্রেণীর ছাত্রী।

 

এর আগে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে রোববার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে।

মামলার সূত্রে জানা যায়, আব্দুল গণির সাথে চলতি মাসের ৪ তারিখে খুশির চাচাতো বোন আঙ্গুয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে আব্দুল গণি স্ত্রীসহ বেড়াতে আসেন। ওই বাড়িতে রাতে ঘুমানোর জায়গা না থাকায় খুশিদের বাড়িতে নব বিবাহিত বউ নিয়ে অবস্থান করার সময় স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলে খুশি। এতে ক্ষিপ্ত হয়ে গণি রোববার সন্ধ্যায় খুশিকে একা পেয়ে ঘরে ডেকে মুখে বালিশ চাপা দিয়ে মারতে থাকে। একপর্যায়ে শ্বাসরোধ হয়ে মারা যায় খুশি। পরে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশে খুশির মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখেন গণি।

জানা যায় খুশির বাবা ঢাকায় প্লাস্টিকের কারখানায় কাজ করেন। পারিবারিক কলহের জেরে তিন মাস আগে খুশির মা বাবার বাড়ি চলে আসেন। সেই থেকে আশকর নগর গ্রামের ফুপুর বাড়িতে তিন বোনসহ থাকতো খুশি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, সোমবার নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মগে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত আব্দুল গণিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell