রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৭
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

শ্রদ্ধা নিবেদনে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা ও তার ছোট বোন

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৩, ২০২৩, ৩:৩২ অপরাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

শ্রদ্ধা নিবেদনে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা ও তার ছোট বোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

রোববার (২৩ এপ্রিল) সকালে ছোট বোনকে নিয়ে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন দুই বোন।

 

এরপর প্রধানমন্ত্রী ও তার ছোট বোন সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারা শহীদদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। পরে শেখ হাসিনা ও শেখ রেহানা ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।

বনানী কবরস্থানে তাদের মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৯৭৫ সালের অন্য শহীদরা চিরনিদ্রায় শায়িত আছেন।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ওই দিন বঙ্গবন্ধু ছাড়াও তার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ পরিবারের ১৮ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা তখন বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।বঙ্গবন্ধুকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর অন্য শহীদদের বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell