শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৯
শিরোনামঃ
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

সদরের ডিআইটি এলাকার কিশোর গ্যাংয়ের দলনেতাসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১২, ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

সদরের ডিআইটি এলাকার কিশোর গ্যাংয়ের দলনেতাসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দলনেতাসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১১ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে নারায়ণগঞ্জ সদরের ডিআইটি মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেফতার সবার বয়স ১৮ বছরের কম হওয়ায় নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

র‌্যাব জানায়, গ্রেফতাররা পরস্পর যোগসাজসে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়া ও দাপট দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। এলাকাবাসী তাদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবির উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকাসহ আশপাশে ত্রাস সৃষ্টি করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell