রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০৫
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

সব সেক্টরই বলছে, তাহলে কি দোষ শুধু শেখ হাসিনার? আর কারো দোষ ছিল না? -উপদেষ্টা মো. নাহিদ

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৩, ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ
  • ১৮২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সব সেক্টরই বলছে, তাহলে কি দোষ শুধু শেখ হাসিনার? আর কারো দোষ ছিল না? -উপদেষ্টা মো. নাহিদ

সাংবাদিকদের বিরুদ্ধে কেন হত্যা মামলা হচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পাল্টা প্রশ্ন করেন, সাংবাদিক-পুলিশ সবাই বলছে, তাদের ওপরে নির্দেশ ছিল। একই কথা সব সেক্টরই বলছে, তাহলে কি দোষ শুধু শেখ হাসিনার? আর কারো দোষ ছিল না?

রোববার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি জুলাই আন্দোলনে আহতদের আর্থিক অনুদান দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, অনেকেই গণহত্যার পক্ষে কথা বলেছে, বৈধতা দিয়েছে। ফলে আমরা মনে করি তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। যদি কেউ মনে করে ন্যায়বিচার পাচ্ছে না বা কাউকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, বিষয়টি আমরা দেখব। তথ্য মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কোনো সাংবাদিক ও তার পরিবার যদি মনে করে এই ধরনের মামলায় ভোগান্তি হচ্ছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।  আমরা তথ্য মন্ত্রণালয় থেকে তাদের সহায়তা করব।

তবে যথাযথ অভিযোগ থেকে সাংবাদিক-পুলিশদের বিরুদ্ধে মামলা হলে সে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

মামলাগুলো যথাযথভাবে হচ্ছে না স্বীকার করে উপদেষ্টা বলেন, গত ১৬ বছর কে কী ভূমিকা রেখেছে আপনারা জানেন, দেশের মানুষ জানে, আমরা সবাই জানি। হয়ত এখন মামলাগুলো যথাযথভাবে হচ্ছে না। আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, এভাবে হত্যা মামলা না দিয়ে যথাযথ অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে এই মামলাগুলো নেওয়া হোক এবং যথাযথ অভিযোগ যাদের বিরুদ্ধে আছে সেই অভিযোগের অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। কেউ ‘মব জাস্টিসের’ শিকার হোক আমরা চাই না। সবাই যাতে ন্যায়বিচার পায়।

এ সময় ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ছাত্র নেতৃত্বের আন্দোলনে গুলি চালানো পুলিশদের ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell