বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৫
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

সময়ের নারায়ণগঞ্জ’পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা ভাংচুর সম্পাদক কে হত্যার হুমকি-দৈনিক নগর সংবাদের নিন্দা।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১২, ২০২২, ১১:২৭ অপরাহ্ণ
  • ৩৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ থেকে ‘প্রকাশিত সময়ের নারায়ণগঞ্জ’পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা ভাংচুর সম্পাদক কে গুলি করে হত্যার হুমকি-দৈনিক নগর সংবাদের নিন্দা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চাষাঢ়া প্রেসিডেন্ট রোড এলাকার সিরাজ ম্যানশনের চার তলায় হামলা হয়। এ সময় তারা অফিসের সিসি ক্যামেরা ভাঙচুর এবং সিসিটিভির ডিভাইস নিয়ে যান।

অফিসের প্রহরী হাফিজ উদ্দিন বলেন, হঠাৎ করে শতাধিক লোকজন অফিসে উঠতে চায়। আমি বাধা দিতে গেলে মেরে ফেলার হুমকি দেয়। আমি একা সবার সঙ্গে পারছিলাম না।

অফিসে থাকা সময়ের নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার আরিফ হোসাইন কনক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে অফিসের নিচে অর্ধশত মোটরসাইকেল অবস্থান করে। পরে মোটরসাইকেল থেকে শতাধিক ব্যক্তি ওপরে আসে। অফিসে ঢুকেই অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এসময় তারা ১১ ফেব্রুয়ারি সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার লিড নিউজ ‘যা ছিল খসড়া চার্জশিটে’ সংবাদটি কেন প্রকাশ হয়েছে তার কৈফিয়ত জানতে চান। ওই নিউজের জন্য ক্ষমা না চাইলে পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া ও সম্পাদককে গুলি করে হত্যার হুমকি দেয়।

তিনি আরও বলেন, ‘প্রায় ১৫ মিনিট তারা অফিসে অবস্থান করে। যাওয়ার সময় হুমকি দিতে দিতে চলে যায়। যাওয়ার সময় তারা অফিসে বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়। একই সঙ্গে অফিসে থাকা সিসিটিভির ডিভিআর ডিভাইস খুলে নিয়ে যান। এছাড়া একটি পিসির হার্ডডিস্কও খুলে নিয়ে যায়। ভাঙচুর করে ক্যামেরা।

ফুটেজে দেখা গেছে, অফিসে হামলার আগে শতাধিক লোকজন মোটরসাইকেলে শহর মহড়া দেন। ওই মহড়া শেষ করেই সময়ের নারায়ণগঞ্জ অফিসে হানা দেন।

সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল নগর সংবাদ কে বলেন, সম্প্রতি ত্বকী হত্যা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। ১১ ফেব্রুয়ারি র‌্যাবের প্রকাশিত খসড়া চার্জশিট নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। মূলত সেই খসড়া চার্জশিট র‌্যাব প্রকাশ করে এবং ত্বকীর বাবা রফিউর রাব্বি গণমাধ্যমের সেটি সরবরাহ করে। প্রতিবেদনে সেটাই হুবহু তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে মনগড়া কোনো বক্তব্য নেই। কিন্তু তারা যেভাবে অফিসে হানা দিয়েছে সেটা ন্যক্কারজনক। তারা অফিসের সিসি ক্যামেরার ডিভিআর মেশিন ও একটি পিসির হার্ডডিস্ক নিয়ে গেছে। ভাঙচুর করেছে ক্যামেরা।

ঘটনাস্থল পরিদর্শন করা নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম  বলেন, আলামত সংগ্রহ, অফিসের স্টাফদের কাছে থাকা ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের পর সাড়াসী অভযানে ৮ জন কে গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, বিষয়টা শুনেছি। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell