মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

সরকার নির্ধারিত মূল্যের বেশিতে ডিম বিক্রি,আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
  • ২৩৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সরকার নির্ধারিত মূল্যের বেশিতে ডিম বিক্রি,আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা

ডিম বেচাকেনার রশিদ (ভাউচার) যথাযথভাবে সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের বেশিতে ডিম বিক্রি করায় একটি আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নগরের পাহাড়তলী এলাকার জান্নাত পোল্ট্রি নামের আড়তকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর।

 

 

অধিদপ্তরের অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।

চট্টগ্রাম জেলা টাস্কফোর্স কর্ণফুলী কমপ্লেক্সের অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা, সরকার নির্ধারিত মূল্যের বেশিতে পণ্য বিক্রি, বিক্রির রশিদ সংরক্ষণ না করাসহ মেয়াদোত্তীর্ণ পণ্য, অননুমোদিত পণ্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের খোলাপণ্য বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

একই এলাকায় একটি মেডিসিন স্টোরে পণ্যের মোড়কবিধি লংঘন, নির্ধারিত মূল্যের বেশিতে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

টাস্কফোর্সের অভিযানে অংশ নেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ও মইনুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ছাত্ররা।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell