শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৫
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

সরকার পতনের দাবিতে গত বছরের ডিসেম্বরে বিএনপি আন্দোলনে নামে, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এবার বিএনপিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, ডিসেম্বরের চেয়েও এবার ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিএনপির।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৭, ২০২৩, ২:৩৪ পূর্বাহ্ণ
  • ১৭১ ০৯ বার দেখা হয়েছে

 

সরকার পতনের দাবিতে গত বছরের ডিসেম্বরে বিএনপি আন্দোলনে নামে, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এবার বিএনপিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, ডিসেম্বরের চেয়েও এবার ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিএনপির।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও ডিসেম্বরের মতো সরকার পতনের স্বপ্নে বিভোর। তারা ঢাকা অবরোধের স্বপ্ন দেখছে।

তিনি বলেন, বিএনপি ১৮ অক্টোবর (ঢাকায় সমাবেশ) সামনে রেখে সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে শুরু করেছে। ঢাকা শহরে আবার অবরোধ করার স্বপ্ন দেখছে। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে তারা অবরোধ করার ষড়যন্ত্র করছে।

 

সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, খেলা হবে, ছাড় দেবো না ফখরুল। ডিসেম্বরের চেয়েও কড়া খেলা হবে। আওয়ামী লীগের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।

আওয়ামী লীগের কঠোর অবস্থানের কথা নিশ্চিত করে ওবায়দুল কাদের বলেন, আমরাও প্রস্তুত আছি, অবরোধ করলে বিএনপিও অবরুদ্ধ হয়ে যাবে। যারা লুকিয়ে ও চুরি করে ঢাকায় ঢুকছে তারা পালানোর পথ পাবে না।

আগামী ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ করার ঘোষণা রয়েছে। একই দিন আওয়ামী লীগও ঢাকায় জমায়েত করবে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি সাহস সঞ্চার করে বিদেশিদের ওপর নির্ভর করে। আর আওয়ামী লীগের সাহস জনগণ। বিএনপির অর্থসহায়তা আগের চেয়ে বেড়েছে। পশ্চিমা বিশ্বের সমর্থন ও সহায়তা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে। মির্জা ফখরুল আজগুবি খবর ছড়াচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, বিদেশি সমীক্ষা এসে গেছে। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আমরা কাউকে ভয় পাই না। যতক্ষণ জনগণ সঙ্গে আছে, ততক্ষণ ভয় নেই।

নগর সংবাদের সব Jagonews24 Google News Channelনিউজ পেতে -www.nagarsangbad 24.comগুগুল সার্চ দিন

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় যুব সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell