সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪০
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি কোয়ার্টার থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১১, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

সরকারি কোয়ার্টার থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে সরকারি কোয়ার্টার থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।   তিনি পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএসআই)।

থাকতেন মহানগরীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওই কোয়ার্টার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই পুলিশ কর্মকর্তার নাম আমিনুল ইসলাম (৩৫)। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এছাড়া আমিনুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগরে। বাবার নাম মৃত আজিম উদ্দিন প্রামাণিক। হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে তিনি স্ত্রী এবং ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে থাকতেন।

পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে থানায় ফোন করেন। পরে পুলিশ গিয়ে একটি ঘরে ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় আমিনুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। আমিনুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিভাবে ধারণা করছে পুলিশ।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানিয়েছেন, সোমবার রাত ১১টার দিকে বাইরে থেকে বাসায় যান আমিনুল। তারপর তিনি আলাদা ঘরে শুয়েছিলেন। পরে খবর পেয়ে ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

ওসি আরও জানান, গ্রামের বাড়ি নওগাঁ থেকে আমিনুল ইসলামের পরিবারের লোকজন এসেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এএসআই আমিনুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে এর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পরে আসবে।
ওই প্রতিবেদনটি হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আমিনুল ইসলামের মনোমানিল্য ছিল বলে জানা গেছে। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। তার মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ এ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell