রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৪
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সরকারি চাকরির কারণে ডান হাত কেটে নিলেন স্বামী,বাম হাত দিয়ে লেখা শেখার চেষ্টা রেণুর

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৭, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ
  • ৫২৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।প্রেম করে মনের মানুষের সঙ্গে ঘর বাঁধলেও সংসার সুখের হয়নি রেণু খাতুনের। কেবল সরকারি চাকরি পাওয়ার কারণে তার ডান হাতের কবজি থেকে কেটে নিয়েছেন স্বামী। তবে হাত হারালেও মনের জোর হারাননি রেণু। হাসপাতালের বিছানায় বসেই বাম হাত দিয়ে লেখা শেখার চেষ্টা শুরু করে দিয়েছেন। সুস্থ হয়ে সেই নার্সের চাকরিতেই যোগ দিতে চান তিনি।

জানা যায়, রেণু খাতুনের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নার্স হওয়ার। সম্প্রতি তিনি সরকারি নার্সের চাকরিও পান। কিন্তু এরপরেই চাকরিতে যোগদান ঠেকাতে তার ডান হাতের কবজি কেটে দেন স্বামী শরিফুল শেখ। গত শনিবার (৪ জুন) রাতে নৃশংস এই ঘটনা ঘটে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কেতুগ্রামে।

শরিফুল নিজেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বিয়ের পর স্ত্রীকে তিনিই নার্সিং পড়তে পাঠিয়েছিলেন। এ কথা নিজের মুখে স্বীকার করেছেন রেণু। কিন্তু সেই ব্যক্তি হঠাৎ কেন এমন কাণ্ড ঘটালো তা বুঝে উঠতে পারছে না তিনি। রেণুর ধারণা, সম্ভবত বন্ধুদের কুপরামর্শেই এমন নৃশংস পথ বেছে নিয়েছেন তার স্বামী।

তবে সেসব ঘটনা এখন পুরোনো। এই প্রতিকূলতা পেরিয়ে আবার উঠে দাঁড়াতে হবে রেণুকে। তাই সময় নষ্ট না করে হাসপাতালের বিছানা থেকেই সেই লড়াই শুরু করেছেন তিনি।

মঙ্গলবার থেকে বাম হাত দিয়ে লেখার চেষ্টা করছেন রেণু। সুস্থ হয়ে উঠে সরকারি হাসপাতালের নার্সই হতে চান তিনি।

এদিন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে রেণুকে দেখতে গিয়েছিলেন পুরোনো সহকর্মীরা। রাজ্য সরকারের কাছে তাদের আবেদন, রেণুকে যেন এখনো নার্সের চাকরিতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়।

এদিকে, মঙ্গলবার সকালে কেতুগ্রাম বাসস্ট্যান্ড থেকে পুলিশ রেণু খাতুনের শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে। তবে স্বামী শরিফুলসহ তার দুই বন্ধু এখনো পলাতক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell