মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩১
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

সরকারের সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহী হিসেবে চালিয়ে দেয় – জিএম কাদের।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৭, ২০২৩, ১:০২ পূর্বাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

সরকারের সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহী হিসেবে চালিয়ে দেয় – জিএম কাদের।

 

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

সরকার জনগণের বাক স্বাধীনতা নষ্ট করছেন। সরকারের সমালোচনা করলে সেই সমালোচনাকে রাষ্ট্রদ্রোহী বলে চালিয়ে দেয় এই সরকার। এটাই হলো গণতন্ত্রহীনতার লক্ষণ। গণতন্ত্র মানে জনগণ দেশের মালিক আর সরকার হলো জনগণের তত্ত্বাবধায়ক। এমনটাই মন্তব্য করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি আরও বলেন, সরকার ও রাষ্ট্রকে এক করে সরকারী দল শুধু গণতন্ত্রকে ধ্বংস নয়, এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বর্তমান সরকার। এই সরকার সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার। আজ সন্ধ্যায় নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে সামনের দিনে আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করবে। বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। দুর্নীতিতে দেশ ভেসে গেছে তারপরেও তারা কোন পদক্ষেপ গ্রহন করে নাই। তিনি আরও বলেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করতে চাই। রুখে দাড়াতে চাই। তিনি আরও বলেন, সরকার উন্নয়নের নামে কিছু কিছু অকেজো প্রকল্প বাস্তবায়ন করছেন, যা থেকে মানুষের কিডনী, লিভার নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের এসমস্ত নষ্ট হতে দিতে পারি না। শুক্রবার বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জিএম কাদের। এসময় জাপা আহ্বায়ক এনকে আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা,কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান আদেলুর রহমান আদেল এমপি, কেন্দ্রীয় ছাত্র সমাজের সভাপতি আব্দুল্লা আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell