মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২২, ৯:১৮ অপরাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

 

নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম বলেন, আজ সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করে। তবে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। পরে আবহাওয়া আরও নিম্নমুখী হতে পারে বলে জানান তিনি।

জেলার মান্দা উপজেলার কৃষক শহিদুল ইসলাম জানান, হঠাৎ করে এমন ঠাণ্ডা এবং কুয়াশায় মাঠে কাজ করতে সমস্যা হচ্ছে। ঠাণ্ডায় ঠিক মত কাজ করা যাচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় আজ মাঠে কৃষকের সংখ্যা অনেক কম। পাশাপাশি হঠাৎ এমন ঠাণ্ডার কারণে কৃষি শ্রমিকও পাওয়া যাচ্ছে না। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানান, ঠাণ্ডার প্রভাব বাড়ার ফলে জেলার ১১টি উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরইমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন। এবছর জেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় ৪৯০টি কম্বল বিতরণ করা হবে। জেলা জুড়ে যার মোট সংখ্যা ৫০ হাজার ৫০০।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell