শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

সলঙ্গায় পুলিশের হাতে আটক ছেলে,হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

সলঙ্গায় পুলিশের হাতে আটক ছেলে,হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মা

 

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষুদ্রশিমলা গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় পুলিশের হাতে আটক ছেলে ফিরে আসতে দেরি হওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মা সুফিয়া (৫৫) খাতুন।

 

স্থানীয়রা জানান, শনিবার (৪ নভেম্বর) গভীর রাতে সুফিয়ার ছেলে এরশাদকে (৩০) আটক করে পুলিশ। রোববার এরশাদকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে আদালতের কাজ শেষ করে বাড়ি ফিরতে দেরি হচ্ছিল এরশাদের। এদিকে ছেলের জন্য বাড়ির উঠোনে অপেক্ষা করছিলেন সুফিয়া। সন্ধ্যা হলেও ছেলে এরশাদ ফিরে না আসায় বিলাপ করতে থাকেন। বিলাপের এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলার আসামি ধরতে এসে সন্দেহজনক এরশাদকে আটক করে নিয়ে যায় পুলিশ। ওর বিরুদ্ধে কোনো মামলা ছিল না।

সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, নাশকতা মামলায় আসামি ধরতে সেখানে পুলিশ অভিযান চালায়। কিন্তু এরশাদের কারণে এক আসামি পালিয়ে যায়। এ কারণে তাকে আটক করে ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell