রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৭
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

সাঁথিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২০, ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ
  • ১৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

সাঁথিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পাবনার সাঁথিয়ায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।

গ্রেফতার তরুণের নাম মো. আকাশ (১৯)। তিনি উপজেলার দবির হোসেনের ছেলে। ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্ত সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আকাশ ভুক্তভোগী শিশুর ফুপাতো ভাই। একই মহল্লার কিছুটা দূরে তাদের বাড়ি। শিশুটির বাড়ির পাশে আকাশের নানার বাড়ি। বুধবার সকালে নানাবাড়ি আসেন আকাশ। পরে ওই বাড়িতে ভুক্তভোগী স্কুলছাত্রী গেলে একা পেয়ে তাকে করেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা। তিনি বলেন, ‘তাদের ছেলে এত বড় অন্যায় করেছে। অথচ তারাই উল্টো আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। বলছে, আমাদের কয়েকটি গরু আছে। দরকার হলে ওগুলো বিক্রি করে দেবো, তাও তোদের সঙ্গে কোনো সালিশ দরবার নাই। এখন মামলা করার পর একে ওকে পাঠিয়ে হুমকি-ধমকি দিচ্ছে। বলছে এলাকায় থাকতে চাইলে এগুলো নিয়ে বাড়াবাড়ি না করতে।’

আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ, ভ্যান চালিয়ে খাই। ওদের টাকা-পয়সা ও ধন-সম্পদ বেশি। তাই এরকম করছে। গরিব বলে কি বিচার পাবো না?’

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, লিখিত অভিযোগ দেওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উভয়কেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell