রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৯
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সাংবাদিক বাড়ীতে বোমা আতংকে পরিবার ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২১, ৮:১৮ অপরাহ্ণ
  • ৫৪১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। পাবনার বেড়ায় এক সাংবাদিকের বাড়ির সামনে বোমাসদৃশ তিনটি বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে সাংবাদিক আখতারুজ্জামান আখতারের বাড়ির বাইরের রাস্তায় এসব বস্তু পাওয়া যায়। আখতারুজ্জামান আখতার দৈনিক যুগান্তর, চ্যানেল আইয়ের পাবনার স্টাফ করেসপন্ডেন্ট ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি। সাংবাদিক আখতারুজ্জামান আখতারের বড় ভাই শামসুর রাহমান মিয়া বলেন, সস্ত্রীক এ বাড়িতে থাকছেন তিনি। চার ভাই চাকরি সূত্রে ঢাকা, পাবনা ও রাজশাহীতে থাকেন।

 

আমাদের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। তিনি আরো বলেন, সকালে আবুল কাশেম নামে এক প্রতিবেশী প্রথমে বাড়ির পাশে লাল স্কচটেপ মোড়ানো বোমাসদৃশ তিনটি বস্তু দেখেন। তার ডাকেই গেট খুলে ঘরের পাশে এসব দেখি। তাৎক্ষণিক পুরানভারেঙ্গা ইউপি চেয়ারম্যান এএম রফিকুল্লাসহ পুলিশকে জানাই। ঘটনাস্থলে থাকা আমিনপুর থানার এএসআই মোহাম্মদ আলী জানান, বাড়ির গেটের পাশে রাখা বোমাসদৃশ বস্তু তিনটি কী তা বোঝা যাচ্ছে না। এ বিষয়ে বোম এক্সপার্টরা এলে জানা যাবে। আমিনপুর থানার ওসি রওশন আলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell