বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

সাংবাদিক শামসের মুক্তির দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১, ২০২৩, ২:০৩ পূর্বাহ্ণ
  • ২৩৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

সাংবাদিক শামসের মুক্তির দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগরের মূল ফটকের সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও করেন।

সড়কের ঢাকাগামী লেনে শিক্ষার্থীরা অবরোধ পালন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আরিচাগামী লেনে নিয়ে আসে। পরবর্তীতে আবারও সেই লেন বন্ধ করে দেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে জাহাঙ্গীরনগরের মোরাদ চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা সড়কে এসে বসে পড়েন। এ সময় বিক্ষোভ আন্দোলনে তারা সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি দাবি করেন।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি বলেন, শামস ভাইয়ের নিঃশর্ত মু্ক্তি দাবিতে আজ আমরা এ অবরোধ কর্মসূচিতে এসেছি। তার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে সেটি যেন অতি দ্রুত প্রত্যাহার করা হয়। একইসঙ্গে ডিজিটাল সিকিউরিটি আইনের মতো একটি আইন যে আইনে সাংবাদিক, শিক্ষার্থী থেকে শুরু করে সবার মুখ বন্ধ করে ফেলা হয়, সবার স্বাধীনতা হরণ করা হয় সেই আইন বাতিলের দাবিতে আমরা আজ এখানে দাঁড়িয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের রাস্তা অবরোধের খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে সেখানে গিয়েছি যাতে তাদের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেখানে গিয়ে তাদের রমজানের দিনে জনমানুষের দুর্ভোগের কথা বিবেচনা করতে বলায় তারা সেটি বিবেচনায় নিয়ে অবরোধ উঠিয়ে নিয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell