বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩১
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

সাংবাদিক সবুজকে অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্তের প্রতি অসম্মান ও জাল জালিয়াতির অভিযোগ-৭দিনের মধ্যে কারণ দর্শানোর চুড়ান্ত নোটিশ দিয়েছে প্রেসক্লাব

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৯, ২০২২, ১:৫৪ পূর্বাহ্ণ
  • ২৬১ ০৯ বার দেখা হয়েছে

সাংবাদিক সবুজকে অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্তের প্রতি অসম্মান ও জাল জালিয়াতির অভিযোগ-৭দিনের মধ্যে কারণ দর্শানোর চুড়ান্ত নোটিশ দিয়েছে  প্রেসক্লাবের কার্যকরী পরিষদ।

প্রেসক্লাবের সূত্রমতে, ৭ সেপ্টেম্বর প্রেস ক্লাবের পিওন নুরুদ্দিন মুন্সি রাত সাড়ে ৮টায় সবুজের অফিসে যায় নোটিশ বিলি করতে। সে সময়ে তিনি তার অফিসে উপস্থিত ছিলেন না। ফলে তাকে না পেয়ে ফেরত আসে পিওন নুরুদ্দিন মুন্সি।

পরে রাত সাড়ে ৯টায় ক্লাব পিওন নুরুদ্দিনকে ফোন দিয়ে চিঠিটি নিয়ে সবুজ তার অফিসে যাবার জন্য বলেন। পিওন নুরুদ্দিন চিঠি নিয়ে গেলে তার হাত থেকে সবুজ চিঠিটি নেন। এবং মুখবন্ধ চিঠিটি খুলে পড়েন এবং ছবি তুলেন। ছবি তুলে পুনরায় চিঠিটি খামে ভরে মুখ বন্ধ করেন। এরপর তিনি পিওন নুরুদ্দিনকে চিঠি রাখবেন না বলে ফিরিয়ে দেন। বিষয়টি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পিওন নুরুদ্দিন পিওন বুকে চিঠি খুলে পড়া এবং চিঠির ছবি তোলা ও ফিরিয়ে দেবার বিষয়টি লিপিবদ্ধ করে কার্যকরী পরিষদের কাছে পিওন বুক ফিরিয়ে দেন।

ইতোপূর্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে আদালত সবুজকে অপসারন ও কারণ দশার্নোর  বিয়য়টি রায়ে উল্লেখ করেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বিরুদ্ধে দায়ের করা মামলার ২টি আদেশ সবুজের বিরুদ্ধে যায়। সুবজের মামলা আদালত খারিজ করে দেবার পর কার্যকরী পরিষদ পূনরায় স্থায়ী সদস্য শরীফ উদ্দিন সবুজকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর চুড়ান্ত নোটিশ প্রদান করেন। যাতে অভিযোগ তোলা হয়েছে, সাধারণ সম্পাদক থাকা কালীন সময়ে অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্তের প্রতি অসম্মান ও জাল জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এই একই অভিযোগে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারন করা হয়। সবুজকে দেয়া চুড়ান্ত নোটিশটি হুবহু তুলে ধরা হলো :

গত ৩০ জুন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী আপনি শরীফ উদ্দিন সবুজকে ক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারন করা হয়। একই সঙ্গে অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্তের প্রতি অসম্মান ও জালজালিয়াতির অভিযোগ প্রমানিত হয়। এহেন কর্মকান্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে ৭দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়। গত ০২/০৭/২০২২ তারিখে এ সম্পর্কিত কারণ দর্শানোর নোটিশ ক্লাবের পিয়ন নূরু উদ্দিন মুন্সির মাধ্যমে প্রেরণ করা হয়। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে উক্ত শোকজ নোটিশটি গ্রহণ করেন নি। পরবর্তীতে গত ৩০/০৮/২০২২ তারিখে কন্টিনেন্টাল কুরিয়ার এবং ০১/০৯/২০২২ তারিখে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করা হলেও তাও আপনি গ্রহণ করেন নি।

এ বিষয়ে কার্যকরী পরিষদের গত ৩০ আগষ্ট ২০২২ অনুষ্ঠিত সভায় আলোচনার পর সর্বসম্মতক্রমে আপনাকে কারণ দর্শানোর সর্বশেষ চূড়ান্ত নোটিশ প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এই চূড়ান্ত নোটিশ আপনি কিংবা আপনার পরিবারের কোন সদস্য গ্রহণ না করলে আপনাকে আত্মপক্ষ সমর্থনের আর কোন সুযোগ না দেবার সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা মনে করি, আপনি কারণ দর্শানোর নোটিশ ইচ্ছাকৃতভাবে গ্রহণ না করে অতীতের ন্যয় কার্যকরী পরিষদের প্রতি অসম্মান প্রদর্শন করছেন। এমতাবস্থায় কার্যকরী পরিষদের পরবর্তী সভায় ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক আপনার বিরুদ্ধে চূড়ান্তভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আশা করি আত্মপক্ষ সমর্থনের সর্বশেষ সুযোগটি আপনি হাতছাড়া করবেন না। ইতোমধ্যে প্রেস ক্লাবের বিরুদ্ধে আপনার দায়ের করা মামলায় আদালত আপনার বিরুদ্ধে ২টি রায় প্রদান করেছেন। এ মামলা পরিচালনায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।  অতএব এই মর্মে আগামী ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell