সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৭
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৫, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাভিশনের ল প্রতিনিধি ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে জখম করে বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে সাংবাদিক মিরনের ওপর হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

কুয়াকাটা পৌর যুবদল সভাপতি কাজী মো. ফারুক মীর জানান, বুধবার  সকালে মিরনকে ঢাকায় এভার-কেয়ার হসপিটালে ভর্তি করেছি। এখন তিনি শঙ্কামুক্ত, তবে বাম হাতের অবস্থা খুব খারাপ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে ফিরে বাসার সামনে রাত আনুমানিক সাড়ে ১২টার সময় গাড়ি থেকে নামলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ইতোমধ্যে ফিলিং স্টেশন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলমান আছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, মিরনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। তার দুই হাত, মাথা এবং দাড়ির নিচের অংশে জখম রয়েছে। এছাড়া বুকেও ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।

প্রসঙ্গত, কুয়াকাটায় একের পর এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দক্ষিণ উপকূলের সাংবাদিকতা। কুয়াকাটায় কর্মরত দেশ রূপান্তরের সাংবাদিক কেএম বাচ্চু, আমাদের সময়ের মাসুদ পারভেজ সাগর ও যুগান্তরের নাসির উদ্দিন বিপ্লবের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এবার বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এতে উপকূলের সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell