রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৬
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

সাপের খামারে অভিযান চালিয়ে দুটি অজগর উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৫, ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজবাড়ীর কালুখালীর একটি সাপের খামারে অভিযান চালিয়ে দুটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) বিকেলে বন‌্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অজগর দুটি উদ্ধার করে। জানা গেছে, কালুখালীর হোগলাডাঙ্গায় রঞ্জু নামের এক ব্যক্তির সাপের খামারে দুটি অজগর রয়েছে বলে তথ্য দেয় সাউথ এশিয়া উইল্ডলাইভ ইনফর‌মেশন নেটওয়ার্ক (এসএড‌ব্লিউইএন)। পরে সামাজিক বন বিভাগের সহযোগিতায় ঢাকা রেঞ্জ বন‌্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকনের নেতৃত্বে অভিযান চালিয়ে অজগর দুটি উদ্ধার করা হয়। রাজবাড়ী সামা‌জিক বন বিভা‌গের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হা‌বিবুজ্জামান জানান, অজগর দুটি উদ্ধার করে ঢাকায় নিয়ে গেছেন ঢাকা রেঞ্জ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের টিম। বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ নিশাচর ও খুবই অলস প্রকৃতির। প্রয়োজন ছাড়া খুব একটা নড়াচড়া করে না। এই প্রজাতিটি একাকী বাস করলেও শুধু প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে এদের প্রজননকাল। তিনি আরও জানান, দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা পাওয়া যায়। অজগর সাধারণত মানুষের ক্ষতি করে না। খাদ্য হিসেবে এরা সাধারণত ইঁদুর, মুরগিসহ ছোট থেকে মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ প্রাণী ইত্যাদি খেয়ে থাকে। এরা নিজের আকারের চেয়েও বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে। জোহরা মিলা বলেন, ‘চামড়ার জন্য অজগর পাচারকারীদের লক্ষবস্তুতে পরিণত হয়েছে। ফলে আমাদের বনাঞ্চল থেকে দিন দিন অজগর হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর তফসিল-২ অনুযায়ী এ বন্যপ্রাণীটি সংরক্ষিত। তাই এটি হত্যা বা এর যে কোনো ক্ষতি করা দণ্ডনীয় অপরাধ।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell