মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৭
শিরোনামঃ
দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

সাবধান- রাতে পোশাক কারখানার শ্রমিক -দিনে প্রতারনা কোমরে ওয়াকিটকি মানিব্যাগে পুলিশের ইউনিফর্ম পরা ছবি।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২১, ২০২২, ৩:১০ পূর্বাহ্ণ
  • ২৮০ ০৯ বার দেখা হয়েছে

রাতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিক -দিনে প্রতারনা কোমরে ওয়াকিটকি মানিব্যাগে পুলিশের ইউনিফর্ম পরা ছবি।

নাসির ফকির (৩৭)। গাজীপুরের একটি পোশাক কারখানায় রাতের শিফটে কাজ করেন। দিনে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে তল্লাশির নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। হুমকি দেওয়ার জন্য কোমরে রাখতেন ওয়াকিটকি। আর মানিব্যাগে পুলিশের ইউনিফর্ম পরা ছবি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের মাসকট প্লাজার সামনে একজন ডিপ্লোমা দন্ত চিকিৎসকের কাছ থেকে তল্লাশির নামে টাকা হাতিয়ে নেওয়ার সময় নাসির ফকিরকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ

নাসিরের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার আরোয়াকান্দি গ্রামে। রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন তথ্য জানান।

 

তিনি বলেন, নাসির আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক। সেখানে তিনি প্রতিদিন রাতের বেলায় কাজ করতেন। এরপর দিনে পুলিশের এসআইয়ের বেশ ধারণ করে সরল ব্যক্তিদের আটক করে তল্লাশির নামে ভয়ভীতি দেখিয়ে মানিব্যাগ থেকে টাকা হাতিয়ে নিতেন। সবাই যেন পুলিশ মনে করে, এজন্য মাথার চুল ছোট রাখতেন এবং মানিব্যাগে রাখতেন পুলিশের পোশাক পরা ছবি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বিকেলে মাইনুল ইসলাম নামের একজন ডেন্টাল টেকনোলজিস্ট এটিএম বুথে টাকা তুলতে গেলে তার গতিরোধ করেন নাসির।

প্রথমে ওই ব্যক্তির পরিচয় জানতে চান। এরপর তার ব্যাগ নিয়ে তল্লাশি করেন। তখন টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশকে দেখে ভুক্তভোগী মাইনুল পুলিশকে সব খুলে বলেন। এরপর টহল পুলিশ নাসিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের ভুয়া পুলিশ পরিচয় স্বীকার করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, আগেও একই ধরনের অপরাধে মিরপুরেও নাসিরকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell