সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪১
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

সাভার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত দগ্ধ ১১

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৫, ২০২৫, ৫:৫৩ পূর্বাহ্ণ
  • ১৭১ ০৯ বার দেখা হয়েছে

 

সাভার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১১

ঢাকা প্রতিনিধি।।

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও মোছা. সুরাহা (৩)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দুই তলায় দুই সন্তান নিয়ে বসবাস করেন পোশাক শ্রমিক সুমন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন। এ উপলক্ষে পিঠার আয়োজন করা হয়। পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন। এ সময় স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

দগ্ধ সোহেল রানা বলেন, শবে বরাত উপলক্ষে আজ আমার ভাই সুমনের বাসায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলাম। সেখানে পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। নিমিষেই ঘরে আগুন ধরে যায়। সেই আগুনে আমাদের পরিবারের সবাই দগ্ধ হয়।নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার হারুন অর রশিদ বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমাদের হাসপাতালে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ রোগী নিয়ে আসেন। দগ্ধদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell