শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৪
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৯, ২০২১, ৬:৩৬ অপরাহ্ণ
  • ৩৪০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।

চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশ ও শোভাযাত্রা থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে সোমবার (১৮ অক্টোবর) ঘোষিত ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ।

এ কর্মসূচির আওতায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশের সব জেলা, মহানগর, উপজেলায় ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ আয়োজন করবে।
কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে সকালে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে সমবেত হয়। বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যানিভিনিউ, গুলিস্তান, নুর হোসেন স্কয়ার (জিরো পয়েন্ট) লোকে লোকারণ্য হয়ে যায়।
এ সময় তারা সম্প্রদায়িকতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংক্ষিপ্ত সামাবেশের পর শান্তির শোভাযাত্রা উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশের সচেতন মানুষকে এ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে প্রতিহত করার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর যে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। এ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক অপশক্তি আজ আমাদের দেশে হিন্দু ভাইদের ওপর হামলা চালাচ্ছে এতে ভারতে যারা মুসলমান ভাইয়েরা আছেন তাদেরও সমস্যা হতে পারে। তাই আমাদের এ অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আব্দুল আউয়াল শামীম, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিউনিউ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

এদিকে আওয়ামী লীগের সমাবেশ ও শোভাযাত্রার পর যুবলীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনও পৃথক পৃথক সমাবেশ করে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell