রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৯
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন গ্রেফতার অন্যান্য অভিযানে ২৪ ঘণ্টায় ১১৪০ জন গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৬, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

 

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন গ্রেফতার অন্যান্য অভিযানে ২৪ ঘণ্টায় ১১৪০ জন গ্রেফতার

ঢাকা প্রতিনিধি।।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে শনিবার থেকে রোববার পর্যন্ত এক হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপারেশন ডেভিল হান্টে একটি দেশীয় পাইপ গান ও দেশীয় কুড়াল উদ্ধার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।

গত ০৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ সদরদপ্তর। পরে ১০ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৩৪৩ জন সহ মোট এক হাজার ৫২১ জনকে গ্রেপ্তারের খবর জানা যায়।

এরপর ১১ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৬০৭ জনসহ মোট এক হাজার ৭৭৫ জন, ১২ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৫৯১ জনসহ মোট এক হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ সদরদপ্তর। ১৩ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৫৬৬ জনসহ অন্যান্য অভিযানে মোট এক হাজার ৬৬৫ জন। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৫০৯ জনসহ অন্যান্য অভিযানে এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell