রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২২
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

সারাদেশে করোনার টিকা সাড়ে সাত কোটি বেশি মানুষ নিয়েছেন।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২১, ১:২৬ পূর্বাহ্ণ
  • ৩২১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুরোধে সারাদেশে করোনার টিকা সাড়ে সাত কোটি বেশি মানুষ নিয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) পর্যন্ত টিকা নেওয়া মানুষের সংখ্যা মোট ৭ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ টিকাগ্রহীতার সংখ্যা ৪ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ৫৩১ জন। আর দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতার সংখ্যা ২ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার ৯২ জন।

একই সময়ের মধ্যে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৭২৯ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৬৪৬ জন ও পাসপোর্টের মাধ্যমে ৮ লাখ ৪২ হাজার ৮৩ জন নিবন্ধন করেছেন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনা টিকা নিয়েছেন ২১ লাখ ৭৮ হাজার ৬৯৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৫৯ জন। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৯৯০ জন পুরুষ এবং নারী ১ লাখ ৩৫ হাজার ৬৯ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ লাখ ১২ হাজার ৬৩৭ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৯৮ হাজার ২৭ জন ও নারী ১০ লাখ ১৪ হাজার ৬১০ জন। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এ টিকা দেওয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা যুক্ত হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell