বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩১
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

সারাদেশে ভোক্তা অভিযান পরিচালনায় ১৩০টি প্রতিষ্ঠানকে লাখটাকা জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২১, ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

সারাদেশে ভোক্তা অভিযান পরিচালনায় ১৩০টি প্রতিষ্ঠানকে লাখটাকা জরিমানা

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নানা অভিযোগে ১৩০টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে সরকারি এ বাজার তদারকি সংস্থাটি।

 

সোমবার (২১ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা।

তিনি জানান, সোমবার (২১ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিম বিভিন্ন এলাকায় বাজার তদারকি করা হয়।

এছাড়া দেশের ৫৩টি জেলায় অধিদপ্তরের ৫৯টি টিম পরিচালিত অভিযানে ১৩০টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্স এর আওতায় সরকারি-বেসরকারি দপ্তর সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আতিয়া সুলতানা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell