সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

সার্জেন্ট আহাদ বক্সের ইনচার্জ এসআই ওবায়েদুর রহমানকে প্রত্যাহার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৫, ২০২৪, ১:০৯ পূর্বাহ্ণ
  • ২২২ ০৯ বার দেখা হয়েছে

 

সার্জেন্ট আহাদ বক্সের ইনচার্জ এসআই ওবায়েদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে

 

– মাহবুব আলমঃ রাজধানীর গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে সার্জেন্ট আহাদ বক্সের ইনচার্জ এসআই ওবায়েদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পল্টন মডেল থানা থেকে সরিয়ে মতিঝিল বিভাগের খিলগাঁও থানায় বদলি করা হয়েছে। তবে তার বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না জানা যায়নি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা রোববার রাতে গনমাধ্যমকেয বলেন, এসআই ওবায়েদুরকে সার্জেন্ট আহাদ বক্স থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বর্তমানে খিলগাঁও থানায় সংযুক্ত আছেন। বৃহস্পতিবার দৈনিক যুগান্তরের প্রথম পৃষ্ঠায় ফুটপাতে চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ‘ঠেকায়ে কারও কাছে কিছু নেইনি, কাউরে উপকার করে যদি…’ এই শিরোনামে প্রকাশিত সংবাদের জেরে তাকে আহাদ বক্স থেকে সরানো হয়েছে বলে জানা গেছে। যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর গুলিস্তানের সার্জেন্ট আহাদ বক্সে দায়িত্ব পালনকারী কতিপয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ফুটপাতে চাঁদাবাজির বিস্তর অভিযোগ। বিশেষ করে বক্সের ইনচার্জ এসআই ওবায়েদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি। হকারদের ভাষ্য অনুযায়ী- এক জায়গায় দীর্ঘদিন দায়িত্ব পালনের সুবাদে ব্যাপক চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন এই ইনচার্জ ওবায়েদুর। গুলিস্তানের বিস্তীর্ণ ফুটপাত ঘিরে অবৈধ আয়ের অবারিত সুযোগ থাকায় তিনি অন্যত্র বদলি হতে রাজি নন। ২০১৬ সাল থেকে অদ্যাবধি তিনি আহাদ বক্সে দায়িত্ব পালন করছেন। মাঝে একবার বদলি করা হলেও কিছুদিনের মধ্যে তিনি আবারও ফের আহাদ বক্সে ফিরে আসেন !!! প্লশ্ন হচ্ছে কি করে ? সূত্র:বাসস

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell