শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩০
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

সালমান বিয়ে করতে চেয়েছিলেন জুহিকে, অথচ জুহির সাড়া মেলেনি।  

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২১, ১০:৫৬ অপরাহ্ণ
  • ৩০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। ডিম্পল গার্ল হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন তিনি।

এই অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন আরেক সুপারস্টার সালমান খান!

 

জুহি বলিউডে তখন নতুন মুখ, অন্যদিকে সালমানও সদ্য অভিনয় শুরু করেছেন। এমন সময়ে জুহিকে পছন্দ ছিল ভাইজানের। তাকে বিয়ে করতে প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রীর বাবার কাছে। কিন্তু তিনি রাজি হননি। কী কারণে রাজি হননি সে বিষয়টি আজও অজানা।

বলিউডের আরেক সুপারস্টার আমির খানের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন জুহি। ‘আখিয়া তু’ সিনেমার শুটিংয়ে নাকি আমিরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সেট থেকে বের হয়ে গিয়েছিলেন এ অভিনেত্রী। এরপর দীর্ঘদিন আমিরের সঙ্গে কথাও নাকি বন্ধ ছিল তার।

১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা সুন্দরীর খেতাব জিতে নেন জুহি। এরপর ১৯৮৬ সালে বলিউড সফর শুরু হয় তার। প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে আশির দশকে জুহির ‘অমর সঙ্গী’ সুপারহিট হয়। তবে ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছিল ‘কেয়ামত সে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের পর।

এরপর কখনও আমির, কখনও শাহরুখের সঙ্গে জুটি বেঁধে দর্শক মাতিয়েছেন জুহি। তবে সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি তাকে। আর তার একমাত্র কারণ, সালমান বিয়ে করতে চেয়েছিলেন এই অভিনেত্রীকে, অথচ জুহির সাড়া মেলেনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell