বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

সিত্রাং এর প্রভাবে সারা দেশে নারায়ণগঞ্জেও বৃষ্টি অব্যাহত ভোগান্তি অফিসগামী কর্মচারি ,দিন মজুর,স্কুলের শিক্ষার্থীরা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৫, ২০২২, ১২:০৩ পূর্বাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে

সিত্রাং এর প্রভাবে সারা দেশে নারায়ণগঞ্জেও বৃষ্টি অব্যাহত ভোগান্তি অফিসগামী কর্মচারি ,দিন মজুর,স্কুলের শিক্ষার্থীরা

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও বৃষ্টি অব্যাহত রয়েছে। ভোর থেকেই এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন ও স্কুলের শিক্ষার্থীরা।সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকেই বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর অনেক এলাকার রাস্তা। কোনো কোনো সড়কে পানি জমে যায়। সড়কে রিকশাও ছিলো কম। গণপরিবহনও চাহিদা অনুযায়ী মেলেনি।

ফলে কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে অনেকেই বিপাকে পড়েন। বৃষ্টি মাথায় নিয়ে কর্মজীবীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। দোকানপাটও খুলতে দেরি করেন ব্যবসায়ীরা। বেচাবিক্রিও তেমন নেই।

সরেজমিনে নগরীর চাষাড়া, দুই নং রেলগেইট, নারায়ণগঞ্জ লঞ্চ ও বাস টার্মিনাল, কালীরবাজার, নিতাইগঞ্জ ঘুরে দেখা যায় একটানা বৃষ্টির কারণে নগরের মানুষ আজ খুব একটা ঘর থেকে বের হচ্ছেন না। যারা একেবারেই বাসা থেকে বের না হয়ে পারছেন না তারাই ছুটছেন এই বৈরি আবহাওয়ার মধ্যে।

বৃষ্টির কারণে সড়কে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। লোকজন গণপরিবহনের জন্য সড়কে দাঁড়িয়ে আছেন। যারা ছাতা নিয়ে বের হননি, তারা ভিজে যাচ্ছেন।

বৃষ্টির কারণে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকের আজ অতিরিক্ত ভাড়া চাইছিলেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

ফতুল্লায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন রিয়াজুল বলেন। তিনি থাকেন শহরের খানপুরে। বৃষ্টির কারণে সকালে অফিসে যেতে তাঁর প্রায় দেড় ঘণ্টা দেরি হয়। সকালে অফিসের জন্য বেরিয়ে গাড়ি পাচ্ছিলাম না।

 

পরে প্রায় দ্বিগুণ ভাড়ায় সিএনজিচালিত একটি অটোরিকশা ভাড়া করে অফিসে যাই। টাকাও গেল, অফিসেও দেরি হলো।

শ্রমিক বলেন, দিন আনি দিন খাই, হাতে কোন টাকা নেই। আগামীকালও এরকম আবহাওয়া থাকলে না খেয়ে থাকতে হবে পরিবার পরিজনকে নিয়ে।

এদিকে সকাল ১০টায় চাষাড়া সমবায় মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন  কয়েক দোকানদার। অপেক্ষা করছেন কর্মচারীর জন্য। তিনি বলেন, দোকানপাটে এমনিতেই বেচাকেনা কম। আজ সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। দোকান খুললেও কাস্টমার আসছে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell