রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৯
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সিদ্ধিরগঞ্জে অটো চালককে গলা কেটে হত্যা,পড়ে রইল অটো !

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৭, ২০২২, ৭:৫৯ অপরাহ্ণ
  • ৩১৪ ০৯ বার দেখা হয়েছে

সিদ্ধিরগঞ্জে অটো চালককে গলা কেটে হত্যা,পড়ে রইল অটো !

শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে স্থানীয়রা লাশ দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে পুলিশ লাশ উদ্ধারসহ অটো রিকশাটি থানায় নিয়ে যায়। তবে নিহতের সাথে থাকা মোবাইল ও কোন টাকা পয়সা পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুজন মিয়া (৪৫) নামে এক অটো চালককে গলা কেটে হত্যা করে সড়কের উপর লাশ ফেলে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। নিয়ে যায়নি লাশের পাশে পরে থাকা অটোটি ।

ঘটনাটি ঘটে চিটাগাং রোডের ওয়াপদা কলোনীর মোড় এলাকায়। ছিনতাইকারীর কবলে পড়ে কিংবা পূর্ব শত্রুতার জেরে সুজন মিয়া খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুজন মিয়ার লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. হানিফ অজ্ঞাতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিহত সুজন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের সুরুজ পাটোয়ারির ছেলে। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজির শাহী মসজিদ এলাকায় মনসুর মাস্টারের বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে ভাড়া থাকতেন।

এদিকে শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে সুজনের লাশ হস্তান্তরের পর বাসায় নিয়ে গেলে সেখানে স্বজনদের কান্না আর আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ভারি হয়ে ওঠে  সেখানকার বাতাস। সান্ত্বনার কোনো ভাষা ছিল না কারো।

নিহতের ছেলে মো. শুভ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা গ্যারেজ থেকে মিশুক নিয়ে বের হন। শুক্রবার ভোরে তার বাবার বন্ধু সোহেল তাদের খবর দেন যে তার বাবা খুন হয়েছে। এরপর তারা থানায় গিয়ে লাশ সনাক্ত করেন।

শুভর দাবি ছিনতাইকারীরা মিশুক ছিনিয়ে না নিলেও তার বাবার সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম (বার) বলেন, সুজন মিয়ার লাশের পাশে তার অটো রিকশাটি থাকায় অটো পুলিশ এটিকে ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকান্ড বলতে পারছে না।

 

আবার এমনও হতে পারে ছিনতাইয়ের উদ্দেশ্যে সুজনকে হত্যার পর ঘটনাস্থলে মানুষজন চলে আসায় ঘাতকরা পালিয়ে যায়।

পুলিশ হত্যার নেপথ্যের কারণ উদঘাটন ও অপরাধিদের চিহ্নিত করে  দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell