শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৬
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সিদ্ধিরগঞ্জে এস আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় নারীর গর্ভের সন্তানের মৃত্যু-থানায় অভিযোগ।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১১, ২০২৪, ২:৩০ পূর্বাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

সিদ্ধিরগঞ্জে এস আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় নারীর গর্ভের সন্তানের মৃত্যু-থানায় অভিযোগ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এস আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের এক চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নারীর গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে।এ ঘটনায় মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে ওই নারীর স্বামী কাওছার মাহমুদ বাদী হয়ে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. বোরহানউদ্দিন, শহিদুল ইসলাম ও জহিরুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের পূর্ব কলাবাগ চেয়ারম্যান বাড়ির কাওছার মাহমুদের স্ত্রী মাকসুদা আক্তার অন্তঃসত্ত্বা হলে সিদ্ধিরগঞ্জ পুলে অবস্থিত এমএস টাওয়ারে এস আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত গাইনি চিকিৎসক শারমিনের তত্ত্বাবধানে চিকিৎসা করান। ডা. শারমিন ওই প্রতিষ্ঠানে মাকসুদা আক্তারকে বিভিন্ন সময় পরীক্ষা-নিরীক্ষা করেন। একপর্যায়ে মাকসুদার শারীরিক অবস্থা খারাপ হলে তার স্বামী তাকে শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ খানপুর আল হেরা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ওইদিন বিকেলে মৃত সন্তান প্রসব করেন মাকসুদা।

মৃত সন্তান প্রসবের কারণ জানতে চাইলে হাসপাতালের চিকিৎসক জানান, এস আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, চিকিৎসক রোগীকে ভুল চিকিৎসা দিয়েছেন। সে কারণে সন্তান কয়েকদিন আগেই মায়ের গর্ভে মারা গেছে।

পরে ওই ভুল রিপোর্টের বিষয়ে জানতে মঙ্গলবার এস আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে যান কাওছার মাহমুদ। এসময় প্রতিষ্ঠানটির পরিচালক ডা. বোরহান উদ্দিন, শহিদুল ইসলাম ও জহিরুল ইসলাম তাকে বিভিন্ন হুমকি-ধমকি ও খারাপ আচরণ করে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে ভুক্তভোগী কাওছার মাহমুদ বলেন, ‘আমার স্ত্রীর সন্তান প্রসবের নির্ধারিত সময় পার হলেও রিপোর্ট ভুলের কারণে গর্ভেই সন্তানের মৃত্যু হয়। স্ত্রীর শারীরিক অবস্থা দেখে ডা. শারমিন জানান, পেটে পানি জমে গেছে তাই বাচ্চা বড় দেখাচ্ছে। তার কথায় আস্থা রাখতে না পেরে স্ত্রীকে আল হেরা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসক জানান, সন্তান আগেই গর্ভে মারা গেছে।’এস আলম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের রিপোর্ট ভুল নাকি আল-হেরা হাসপাতালের রিপোর্ট ভুল, বিষয়টি দুই চিকিৎসককে একসঙ্গে নিয়ে বসে রোগীর স্বামীকে যাচাই করতে বলি। কিন্তু তিনি বসার সুযোগ না দিয়ে সব দোষ আমাদের ওপর চাপাচ্ছেন। এ নিয়ে কথা- কাটাকাটি হয়েছে। তাদের আটক করে রাখার অভিযোগ সঠিক নয়।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell