রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৯
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সিদ্ধিরগঞ্জে কলেজ ছাত্র রানা (২০) কে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৮, ২০২১, ২:২৩ পূর্বাহ্ণ
  • ৩৭০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিদ্ধিরগঞ্জে কলেজ ছাত্র রানা (২০) কে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে জীবন (২৫) নামে এক বখাটে গার্মেন্টস কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার (৭ আগষ্ট) সকাল ১১ কদমতলী দক্ষিণ নাভানা ভূঁইয়া সিটি সংলগ্ন কাশেম পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এদিকে, কলেজ ছাত্র ছাত্র রানা খুন হওয়ার খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষ জড়ো হয়ে প্রতিবাদমুখর হয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত রানার মামা শাহজাদা জানান, রানা সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা রায়হান উদ্দিন পদ্মা ও মেঘনা ডিপোতে তেলের গাড়ীতে কাজ করেন।

একই এলাকার খলিল হোসেনের পুত্র বখাটে গার্মেন্টস কর্মী জীবন দীর্ঘদিন যাবত চরম উচ্ছৃংখল জীবন-যাপন করতেন। শনিবার সকালে জীবন বিজয় নামের এক ছেলেকে রানার বাড়িতে পাঠিয়ে তাকে ডেকে নিয়ে নাভানা ভূঁইয়া সিটিতে নিয়ে আসে।

রানা ঘটনাস্থলে পৌঁছে জীবনের কাছে ডাকার কারণ জানতে চায় এবং বলে তোমার সাথে চলতে দেখলে আমার মা-বাবা অনেক রাগ করে। এ সময় জীবন রানাকে বলে ওঠে তুই ম্যাচ নিয়ে আসিস নাই কেন ? আমি তোমার জন্য ম্যাচ নিয়ে আসব কেন ? এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে জীবন রানার বুকের বাম পাশে সজোরে ঘুষি মারে এবং তার সাথে থাকা আরো ৪/৫ জন উপর্যুপুরি কিল, ঘুষি ও লাথি মারতে থাকলে রানা ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে।

পরে জীবন ও তার সহযোগীরা রানাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে জীবন ও তার সহযোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে রানার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে। লাশ ময়না তদন্ত শেষে রানার পরিবারের কাছে হস্তান্তর করা হঢ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম-বার জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। তবে এ বিষয়ে আমাদের পক্ষ থেকে তদন্ত চলছে। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell