শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৭
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

সিদ্ধিরগঞ্জে গ্যাসের বিস্ফোরণে স্ত্রীর পর স্বামীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৯, ২০২২, ৮:৫৯ অপরাহ্ণ
  • ৩২১ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে গ্যাসের বিস্ফোরণে স্ত্রীর পর স্বামীর মৃত্যু

(৯ ডিসেম্বর) শুক্রবার দুপর সোয়া ১২ টার দিকে রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত জসিম নারায়ণগঞ্জ জেলার সস্তাপুর এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জে উত্তর ধনকুন্ডা এলাকায় নাজমুল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। পেশায় হানিফ পরিবহনের বাসচালক।

গত সোমবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটায় ওই ভাড়া বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষ্ফোরণে নিহত জসিমের পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মো. জসিম (৪৫), তার স্ত্রী গৃহবধু আফরোজা আক্তার (৩৮), মেয়ে জয়া আক্তার (১৩) ও শিশু ছেলে জুনায়েদ (৭)।

এদের মধ্যে আফরোজা আক্তার ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বর্তমানে দগ্ধদের মধ্যে মেয়ে জয়া আক্তার (১৩) সেখানে  চিকিৎসাধিন রয়েছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়। শিশু জুনায়াদের ৭ শতাংশ দগ্ধ হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে। জয়া আক্তার স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে।

নিহত আফরোজার বড় ভাই মফিজ প্রধান জসিমের মৃত্যু সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে স্বামীর জন্য রান্নার করতে উঠেন আফরোজা। রান্নাঘরে গিয়ে চূলা জ্বালাতে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালাতেই রুমের ভেতর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘরের দরজা জানালা ভেংগে যায়।

এতে আফরোজার পুরো শরীর এবং ঘুমিয়ে থাকা দুই সন্তান ও স্বামীর শরীরে আগুন ধরে যায়। দগ্ধদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে তাদেরকে রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। আফরোজা চিকিৎসাধীনবস্থায় ওই দিন বিকেলেই মারা যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে রাতে সবাই ঘুমানোর আগে রান্নাঘরে চূলার চাবি দেয়া ছিল। এতে সারা রাত গ্যাস নির্গত হয়ে ঘরের ভেতর জমাট বেঁধে থাকে। ভোরে চূলা জ্বালানোর জন্য আগুন ধরালে সেখান থেকেই ঘরের ভেতর জমাট গ্যাসের বিস্ফোরণ হয়।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell