রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৬
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

সিদ্ধিরগঞ্জে ‘বিশ্বাস মঞ্জিল’ নামের ছয়তলা ভবন হেলে পড়েছে,এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৬, ২০২৪, ১০:১২ অপরাহ্ণ
  • ২৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

সিদ্ধিরগঞ্জে ‘বিশ্বাস মঞ্জিল’ নামের ছয়তলা ভবন হেলে পড়েছে,এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘বিশ্বাস মঞ্জিল’ নামের ছয়তলা একটি ভবন হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ এ ভবনটি থেকে কিছুসংখ্যক ভাড়াটিয়া অন্য স্থানে স্থানান্তর হলেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অনেকে এখনো সেখানেই থাকছেন। তারাও শিগগির ভবন ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ভবনটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার লিটন মিয়া। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (৬ মে) বিকেলে হীরাঝিল আবাসিক এলাকার ৭ নম্বর রোডে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ভবনটি হেলে পড়ে চৌধুরী ভিলা নামের আরেকটি ভবনের সঙ্গে আটকে আছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ভবনটি হেলে পড়ার খবর শুনে অনেকে দেখতে আসছেন।

স্থানীয়রা বলছেন, ভবনটি নির্মাণের সময় পাইলিং করা হয়নি। এ কারণে একদিকে হেলে পড়েছে। একই ভবনের মালিক পাশাপাশি আরেকটি ভবন নির্মাণ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বিশ্বাসের ভবন এটি। তিনি বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার অবর্তমানে ভবনটির দেখাশোনা করেন লিটন মিয়া নামের এক ব্যক্তি।

লিটন মিয়া জানান, গত পাঁচ বছর ধরে তিনি ভবনটির দায়িত্বে রয়েছেন। হেলে পড়ার বিষয়টি মালিককে জানিয়েছেন।

এ বিষয়ে হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ বলেন, ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় ভাড়াটিয়াদের উদ্দেশ্য ৫ মে আমরা একটি নোটিশ পাঠয়েছি। তাদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell