বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫৩
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিদ্ধিরগন্জ থেকে ভুয়া ডাক্তার আটক।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২০, ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ
  • ৫৮৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক ভুয়া ডাক্তার গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় অবস্থিত হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন এই ভুয়া ডাক্তার।

এ সময় ভুয়া ডাক্তারের কাছ থেকে তার স্বাক্ষরিত ২ পাতা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট জব্দ করা হয়।
বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য জানান র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের টেস্টের রিপোর্ট ও রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় ভুয়া ডাক্তার তানবির আহমেদ সরকারকে (৩৬) আটক করা হয়। আটক ভুয়া ডাক্তার তানবির আহমেদ সরকার কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন শিবনগর এলাকার আব্দুল মতিন সরকারের ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিল।

আটক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় র‍্যাব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell