শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৪
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মেজর (অব.) মনজুর কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৫, ২০২৫, ৫:৫৮ পূর্বাহ্ণ
  • ৩০২ ০৯ বার দেখা হয়েছে

 

সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মেজর (অব.) মনজুর কাদের

স্টাফ রিপোর্টার। সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর পূর্বাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকেই নির্বাচন করে মাত্র ২৫২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। ফেসবুক পোস্টে মনজুর কাদের লেখেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জানতে চাচ্ছিলেন আমি কোন আসন থেকে নির্বাচন করবো। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি, আমি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো।” তিনি আরও বলেন, “২০০৮ সালের চরম রাজনৈতিক দুঃসময়ে এই এলাকার মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং আমাকে বিজয়ী করেছিলেন। যদিও প্রচুর ভোট বাতিল ও নানা অনিয়মের কারণে আমাকে পরাজিত দেখানো হয়, জনগণের কাছে আমি কার্যত সংসদ সদস্যই ছিলাম।” মনজুর কাদের বলেন, “সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ—ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে পরাভূত করতে। আমিও আছি তাদের সঙ্গে। আমরা একসঙ্গে বেলকুচির তাঁত ব্যবসায়ী ও চৌহালীর নদীভাঙনকবলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।” তিনি আরও প্রতিশ্রুতি দেন, এই অঞ্চলের শ্রমিক, কৃষক, ছাত্র ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে, উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। তার ভাষায়—“ঐক্যবদ্ধ হওয়ার এইতো সময়, এগিয়ে যাওয়ার এইতো সময়।” তার এই ফেসবুক পোস্ট প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। অনেকেই মনে করছেন, তার এই সিদ্ধান্তে আসন্ন নির্বাচনে বেলকুচি-চৌহালী আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell