শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের   দাবিতে চৌহালীতে পথসভা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৩, ২০২৫, ২:১৪ পূর্বাহ্ণ
  • ১৭০ ০৯ বার দেখা হয়েছে

 

সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের   দাবিতে চৌহালীতে পথসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন করার লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মাহমুদুল হাসান,  চৌহালী, সিরাজগঞ্জ

বুধবার(২ এপ্রিল)  বিকেলে বিনানই পূর্বপাড়ায় “ঢাকাস্থ চৌহালী কল্যাণ সমিতি”র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অংশগ্রহণে এ পথসভাটি একটি গুরুত্বপূর্ণ দাবিকে সামনে নিয়ে আসে। পথসভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ চৌহালী কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও বিএনপি’র কেন্দ্রীয় নেতা মোখলেসুর রহমান আওরঙ্গ, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বুরহান উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রশাসনিক ও ভৌগোলিক দিক থেকে এ আসনটির পুনর্বহাল অত্যন্ত জরুরি। এটি পুনর্বহাল হলে এলাকার জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিত করা সহজ হবে বলে তারা মত প্রকাশ করেন। মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, “অতীতে আপনারা দেখেছেন, মেজর (অব.) মনজুর কাদের রাস্তা নির্মাণ করেছিলেন, সে রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে চলাচল করতাম। কিন্তু গত ১৭ বছরে একটি রাস্তা, ব্রিজ, কালভার্ট কিছুই নির্মাণ করা হয়নি। আপনাদের এখানে গত ৬-৭ বছর ধরে একটি ব্রিজ নির্মাণ করে রেখে দেয়া হয়েছে, যা এখনো পর্যন্ত চলাচলের উপযোগী করা হয়নি। তাই যদি আপনার স্থানীয় এমপি পান, তার কাছে আপনাদের সুখ-দুঃখের কথা বলতে পারবেন।” সভায় বক্তারা আসন পুনর্বহালের দাবিতে আরও বৃহৎ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell