রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩৬
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে চৌহালীতে মানববন্ধন অনুষ্ঠিত 

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২১, ২০২৫, ৩:১৭ পূর্বাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে চৌহালীতে মানববন্ধন অনুষ্ঠিত

মাহমুদুল হাসান (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জ -৬ (চৌহালী -শাহজাদপুর ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের  চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নে কোদালিয়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ। রবিবার বিকেলে চৌহালী উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মাহফুজা খাতুনের নেতৃত্বে  চৌহালী – শাহজাদপুর  সংসদীয় আসন পুনরুদ্ধারে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়।  সাবেক ৬৬ সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন পুনরুদ্ধারে মানববন্ধন ও লিফলেট বিতরণের সভাপতিত্বে করেন খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো, শহিদুর রহমান শহিদ।

   এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মাহফুজা খাতুন,  বিএনপির সহ সভাপতি আলমাছ মন্ডল, খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান,বিএনপির নেতা বাদল সরকার প্রমুখ। এছাড়াও বিএনপি সহ এলাকার যুব সমাজ ও হাটের ক্রেতা-বিক্রেতা মানববন্ধন ও লিফলেট বিতরণে অংশ নেন। বক্তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন  সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রশাসনিক ও ভৌগোলিক দিক থেকে এ আসনটির পুনর্বহাল অত্যন্ত জরুরি। এটি পুনর্বহাল হলে এলাকার জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিত করা সহজ হবে বলে তারা মত প্রকাশ করেন।  সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন তার  বক্তব্যে বলেন, আসন পুনর্বহালের দাবিতে আরও বৃহৎ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই গত ১৬ বছরের বৈষম্য দূর করে দুটি উপজেলার উন্নয়ন ও বরাদ্দের আনুপাতিক হার ঠিক রাখার পাশাপাশি বৈষম্য নিরসনে দেশের অন্যান্য সংসদীয় আসনের সঙ্গে সিরাজগঞ্জের ৬  চৌহালী- শাহজাদপুর  আসন-২০০১ সালের ন্যায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell