শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫১
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

সিলেটে রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যায় যুবককে মৃত্যুদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১২, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ
  • ১৯২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিলেটের বিয়ানীবাজারে রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যায় আব্দুল মুবিন লিমন (২০) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১২ জুন) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. মিজানুর রহমান ভুঁইয়া এ রায় দেন ।

দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার টিকরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মুহিব আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার নন্দিরফল গ্রামের রাজমিস্ত্রি নজরুল ইসলামকে মুঠোফোনে ডেকে নিয়ে গলা কেটে খুন করা হয়। পরে উপজেলার টিকরপাড়াস্ত জনৈক মুহিবুর রহমানের বাড়ির পাশে নন্দিরফল রাস্তায় নজরুলের মরদেহ রয়েছে খবর পেয়ে সন্ধ্যায় নজরুলের স্ত্রী ও মেয়েরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মদেরহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে বিয়ানীবাজার থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ভূঁইয়া মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে ৩১ ডিসেম্বর আব্দুল মুবিন লিমনকে গ্রেফতার করেন। ওই দিনই সিলেটের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নওরিন করিমের কাছে হত্যার ঘটনা স্বীকার করে লিমন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২০ সালের ২৯ জুন লিমনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আদালতে ২৭ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে লিমনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল বলেন, নজরুলের পরিবার ন্যায় বিচার পেয়েছেন। উচ্চ আদালতে আইনি কার্যক্রম দ্রুত সম্পন্ন করে রায়টি কার্যকর হলে ক্ষতিগ্রস্ত পরিবারের হতাশা কিছুটা হলেও লাগব হবে।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মো. সুরুজ আলী বলেন, এ রায়ে আমরা খুশি হতে পারিনি। আমরা ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell