শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৬
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

সীমান্ত থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৬, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
  • ৮৯ ০৯ বার দেখা হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্ত থেকে মানিক হোসেন (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শনিবার (১৬ আগস্ট) সকালে দেবনগড় ইউনিয়নের সীমান্তের করতোয়া ও সাও নদীর মিলনস্থলে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।  

নিহত মানিক একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, একটি দলের সঙ্গে অবৈধভাবে ভারতীয় গরু আনতে গিয়ে রাতের আঁধারে তার মৃত্যু হয়েছে। তবে আইনি ব্যবস্থা না নিয়ে এভাবে হত্যাকাণ্ড ঘটানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ আগস্ট) রাতে সীমান্তে গরু আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মানিকসহ কয়েকজন নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দুদিন পর শনিবার তার লাশ উদ্ধার হলো। নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে একই সীমান্ত দিয়ে আব্দুল হুদা ওরফে জমির উদ্দিন নামে একজনকে শনিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। তাকে পুলিশের কাছে হস্তান্তরসহ মামলার প্রক্রিয়া চলছে। তবে স্থানীয়দের দাবি, আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নাজির হোসেন বলেন, খবর পেয়ে লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। সুরতহালে মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিখোঁজ ব্যক্তির খোঁজে কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আমরাও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিএসএফ আটক একজনকে ফেরত দিয়েছে, তাকে থানায় হস্তান্তর করা হচ্ছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell