রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

সীমান্তে প্রায় ছয় টন ভারতীয় চোরাই জিরা উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৭, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
  • ১৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

সীমান্তে প্রায় ছয় টন ভারতীয় চোরাই জিরা উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্তে প্রায় ছয় টন ভারতীয় চোরাই জিরা উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে বিজিবির হাতিপাগাড় বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন।

একইদিন পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিজিবির সূর্যপুর বিওপির অভিযানে ৮৩৩ কেজি জিরা এবং আইলাতলী বিওপির অভিযানে ২১ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড উদ্ধার করা হয়।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার।

বিজিবি সূত্র জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগাড় বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ও আইলাতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় জিরা এবং জিলেট ব্লেড পাচারের চেষ্টা করেন। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওইসব এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ৬ হাজার ৬৬৮ কেজি জিরা এবং ২১ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড উদ্ধার করা হয়। এসব জিরা ও ব্লেডের মূল্য ৮১ লাখ ৯ হাজার টাকা।

তবে অভিযান পরিচালনার সময় চোরাকারবাবিরা পালিয়ে যান। এজন্য তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, সীমান্ত রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell