শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

“সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে না পাঠানো হলে সরকার পতনের আন্দোলন”

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৪, ২০২১, ৯:২৬ অপরাহ্ণ
  • ৫৬৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে না পাঠানো হলে সরকার পতনের আন্দোলনের সূচনা করা হবে।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে শিশু একাডেমি মাঠে মহানগর ছাত্রদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। সরকার যদি এই গণদাবিকে উপেক্ষা করে তাহলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে জনগণকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রিন্স বলেন, ‘যে সরকার জনগণের ভোট চুরি করে ক্ষমতায় চেপে বসেছে, যারা নিজেরাই শপথ ভঙ্গ করে বিরাগের বশবর্তী হয়ে হয়ে বেগম খালেদা জিয়ার ওপর দমন নিপীড়ন চালিয়ে তার সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিঁলে তিঁলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, সেই সরকারের শপথ পড়ানোর নৈতিক অধিকার নেই।’

মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনের সভাপতিত্বে সমাবেশে বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কেএমএস মুসাব্বির শাফি, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell