রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১৪
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

সেপ্টেম্বরেই প্রকাশ হবে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত’র আত্মজীবনী ‘রবি পথ’

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩১, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ
  • ২৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

সেপ্টেম্বরেই প্রকাশ হবে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত’র আত্মজীবনী ‘রবি পথ’

কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নির্মাণ- চলেছে একসঙ্গে।

বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেও শিল্প-সংস্কৃতি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। বরং অভিনয়ের জন্য ছেড়েছেন লোভনীয় সব চাকরি।

 

শিল্পীর জীবনের এই শৈল্পিক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্পগুলো এবার তুলে ধরা হয়েছে একটি মলাটে। সম্প্রতি আবুল হায়াত নিজের আত্মজীবনী গ্রন্থ লেখার কাজ শেষ করেছেন। নাম দিয়েছেন ‘রবি পথ’।

বরেণ্য এই অভিনেতা জানান, তার ডাকনাম রবি। রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে অভিনেতার বাবা আদর করে তাকে রবি ডাকতেন। সেখান থেকেই বইয়ের নাম ‘রবি পথ’ রেখেছেন। যে গ্রন্থের মাধ্যমে আবুল হায়াত জানাবেন শৈশবের রবি থেকে আজকের আবুল হায়াতের পুরোটা পথ। ইতিমধ্যেই লেখার কাজ শেষ। চলছে প্রচ্ছদ অলংকরণ। আর সেটির দায়িত্ব নিয়েছেন অভিনেতার মেয়ে অভিনেত্রী ও চিত্রকর বিপাশা হায়াত।

আবুল হায়াত জানান, বইটি লিখতে টানা ১০ বছর সময় নিয়েছেন তিনি। যদিও বইটি হবে বড়জোর ৩শ পৃষ্ঠার। প্রকাশ করবে সুবর্ণ প্রকাশনী।

এতটা সময় লাগার কারণ হিসেবে অভিনেতা বলেন, আমি আসলে খুবই অলস প্রকৃতির লোক। একটু লিখি, আবার ফেলে রাখি। দেখা গেল, কোনো দিন এক চ্যাপ্টার লিখেছি, কোনো দিন এক পৃষ্ঠা, তারপর বহুদিন লিখিইনি। মূলত বড় মেয়ে বিপাশার চাপে লেখাটা শেষ করতে হয়েছে। কারণ, কিছুদিন পর পর ওর তাগাদা আর নিতে পারছিলাম না। এরমধ্যে ছোট মেয়ে নাতাশা প্রকাশনীও ঠিক করে রেখেছে। বলা যায়, ওদের দুজনের চাপে পড়েই লেখাটা ১০ বছরের মাথায় শেষ করতে পারলাম।

এই অভিনেতা জানান, তার দুই মেয়ের ইচ্ছে ছিল আগামী ৭ সেপ্টেম্বর অভিনেতার ৮০তম জন্মদিন উপলক্ষে বইটি প্রকাশ করবেন। কিন্তু সেটি সম্ভব না হলেও, সেপ্টেম্বরেই প্রকাশ হবে ‘রবি পথ’।

আত্মজীবনীতে কী থাকছে এমন প্রশ্নের জবাবে আবুল হায়াত বলেন, জন্ম থেকে এই পর্যন্ত যেগুলো আমার মনে হয়েছে বলা দরকার, সেগুলোই লিখেছি। আসলে লিখতে গেলে বোঝা যায়, কোনটা লেখা দরকার, আবার অনেক কিছু মনে হয়- না লিখলেই ভালো। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে এতে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell