শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সোনারগাঁয়ে ব্যবসায়ী হত্যায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৭, ২০২২, ৮:০৬ অপরাহ্ণ
  • ৫৯৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ী হত্যায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কাঁচপুরের কবির হোসেনের ছেলে আবুল কাশেম, চেঙ্গাইন খালপাড় এলাকার ইসমত আলীর ছেলে ইব্রাহীম, একই এলাকার আক্তার হোসেনের ছেলে সেলিম, কাঁচপুরের মান্নানের ছেলে মোজাফফর ও রূপগঞ্জের বরাব রসুলপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে মো. আলী মিয়া।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ফোন-ফ্যাক্সের ব্যবসা করতেন জয়নাল আবেদীন জনি। দোকান দেওয়ার পর থেকেই আসামিরা তাকে নানা সময় ভয়ভীতি দেখাতেন।

২০০৯ সালের ১৫ জুন আসামিরা দোকান থেকে জনিকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন। পরদিন কানাডলার চক মালেকার ভিটা থেকে জনির মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় জনির বাবা হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell