রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০০
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

সৈয়দপুরে অবৈধ ইটভাটায় নীলফামারী পরিবেশ অধিদপ্তরের জরিমানা।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২০, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ
  • ২৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

সৈয়দপুরে অবৈধ ইটভাটায় নীলফামারী পরিবেশ অধিদপ্তরের জরিমানা।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা। ২০ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, নীলফামারী এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর পুকুরপাড় নামক এলাকায় অবস্থিত মোঃ সফিকুর রহমান এর মালিকানাধীন মেসার্স এন আর বি ব্রিকস এবং পার্বতীপুর রোডের চৌমুহনী বাজার নামক এলাকায় অবস্থিত মোঃ দিল মোহাম্মদ এর মালিকানাধীন মেসার্স আর এস বি ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় মেসার্স আর এস বি ব্রিকস ইটভাটার মালিককে অনুমোদনবিহীনভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং অনুমোদন ব্যতিত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া মেসার্স এন আর বি ব্রিকস এর মালিককে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করে পরিচালনা করার অপরাধে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ সময় ইটভাটা দুইটির কিলন স্কেভেটর দিয়ে ভেঙ্গে দেয়াসহ ফায়ার সার্ভিসের মাধ্যমে কিলনে পানি দিয়ে আগুন নেভানো হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট নষ্ট করা হয়। জেলা প্রশাসন, নীলফামারী এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ এ সময় অভিযানে উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নীলফামারী পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিসের এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell