শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

সোনাইমুড়ী উপজেলায় বাসে যাত্রীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল,দুই অভিযুক্তকে গ্রেপ্তার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৬, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
  • ১০১ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় লাল সবুজ পরিবহনের একটি বাসে মো. তরিকুল ইসলাম (৩১) নামে এক যাত্রীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন— সোনাইমুড়ী পৌরসভার বিজয়নগর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৩) এবং একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাবীব উল্যাহ দরবেশ বাড়ির মো. মকবুল আহমদের ছেলে জাহিদুল ইসলাম হৃদয় (২৬)।  

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) রাত ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ জুলাই) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

মারধরের শিকার তরিকুল ইসলাম ময়মনসিংহ জেলার টাংগাব ইউনিয়নের ভরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ জুলাই) ঢাকা থেকে নোয়াখালীর মাইজদীর উদ্দেশে রওনা হয় লাল সবুজ পরিবহনের একটি বাস। যাত্রাপথে বাসটি সোনাইমুড়ীর বাইপাস এলাকার লাল সবুজ বাস কাউন্টারের সামনে পৌঁছলে আরিফ, হৃদয় ও তাদের সহযোগীরা বাসটি থামিয়ে মুখে মাস্ক পরে বাসে উঠে পড়েন। এরপর হেলমেট দিয়ে যাত্রী তরিকুল ইসলামকে বেধড়ক মারধর করেন এবং তার সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেন। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী তরিকুল ইসলাম সোনাইমুড়ী থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, সোনাইমুড়ীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেলের এক অনুসারী সবুজের চেহারার সঙ্গে বাসযাত্রী তরিকুলের চেহারার মিল থাকায় ভুলবশত তাকে সবুজ মনে করে মারধর করে আরিফ ও তার সহযোগীরা।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের সময় আসামিদের পায়ে পরিহিত চকলেট রঙের লোফার জুতা ও হাতে থাকা হেলমেট জব্দ করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell